উত্তরদিনাজপুর

সাঁওতালি অলচিকা ভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সহ ১৫ দফার দাবী নিয়ে ডেপুটেশন প্রদান করল ভারত জাকাত মাঝি পরগনা মহল উত্তর দিনাজপুর জেলা প্রতিষ্ঠান

সাঁওতালি অলচিকা ভাষার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ডেপুটেশন প্রদান করল ভারত জাকাত মাঝি পরগনা মহল উত্তর দিনাজপুর জেলা প্রতিষ্ঠান। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লক অফিস ও ২ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে এই ডেপুটেশন পত্রটি তুলে দেওয়া হয়। 
        জানা গেছে, আদিবাসী সম্প্রদায়ের বিদ্যালয় গুলোর পঠন-পাঠনের পরিকাঠামোর মান উন্নত করার জন্য এবং আদর্শগত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৫ দফা দাবীর ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়। জেলায় যত গুলি সাঁওতালি অলচিকি ভাষায় প্রাথমিক, জুনিয়ার বিদ্যালয় রয়েছে, সেগুলিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ, সাঁওতালি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে ছাত্রাবাসের ব্যবস্থা ও আসন সংখ্যা বৃদ্ধি, উত্তর বঙ্গের প্রত্যেকটি মহাবিদ্যালয়ে সাঁওতালি অলচিকি মাধ্যমে পঠন-পাঠন করানো, ২০১৮ থেকে মাধ্যমিক পরীক্ষাতেও সাঁওতালি অলচিকি ভাষায় প্রশ্নপত্র তৈরি, কালিয়াগঞ্জ ব্লকে সাঁওতালি অলচিকি মাধ্যমে বিদ্যালয় চালু করা সহ মোট ১৫ দফা দাবীতে সংগঠনের সদস্যরা ডেপুটেশন কর্মসূচীটি পালন করে। আদিবাসীদের ডেপুটেশনকে ঘিরে ব্লক অফিস ও ২ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে ব্যাপক পুলিশ মতায়েম করা হয়। 

         এবিষয়ে সংগঠনের এক সদস্য রাজেশ মুর্মু জানিয়েছেন, তারা আজ ১৫ দফা দাবীর ভিত্তিতে কালিয়াগঞ্জের ব্লক অফিস ও ২ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়েছে।  

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/UyTcZYzwIoQ